1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজের সন্ধান চেয়ে একদিকে সংবাদ সম্মেলন,অন্যদিকে লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

নিখোঁজের সন্ধান চেয়ে একদিকে সংবাদ সম্মেলন,অন্যদিকে লাশ উদ্ধার

সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৩১ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ৪ দিন পর জামশেদ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।
সে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমর আলি ভূঁইয়া বাড়ির নুরুজ্জামানের পুত্র।
আজ শনিবার দুপুর আড়াইটার সময় বশরতনগর সমুদ্র উপকূল থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়,গত ১১নভেম্বর সন্ধ্যায় স্বামী জামশেদ উদ্দিন তার স্ত্রী রুবি আক্তারকে ফোন করে ১০-১২ জনের জন্য রান্না করতে বলে। রান্না শেষে জামশেদের স্ত্রী রুবি আক্তার মোবাইলে বার-বার ফোন করে না পেয়ে পরদিন থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে নিখোঁজের ৪র্থ দিনে স্বামীকে না পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে করেন নিহতের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে শেষে সমুদ্র উপকূলে মৃত দেহের সন্ধান পাওয়া গেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,বস্তা বন্দি লাশটি থেকে চারিদিকে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বস্তা কেটে লাশটি বের করলে নিহতের ছোট ভাই নাছির লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেন।

এদিকে মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ হারুন জানান, নিহতের ছোট ভাই লাশটি সনাক্ত করেন। সুরতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net