1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সদর আ'লীগ নেতা লুতু সন্ত্রাসী হামলায় আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদর আ’লীগ নেতা লুতু সন্ত্রাসী হামলায় আহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার

কক্সবাজার সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবনেতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে সদরের ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান আজাদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হন।

গতকাল শনিবার রাত এগারটার ইসলামাবাদের হরিপুর প্রাইমারি স্কুলের দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত লুতুর ছোট ভাই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফরিদ জানান, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন বড় ভাই।

ঐদিন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার জন্য হরিপুর যান। হরিপুরের উত্তর অংশ থেকে গন সংযোগ শেষে বাড়িতে ফেরার পথে অচেনা এক যুবক এলোপাতাড়ি কুপিয়েছে লুতুকে।

সাথে থাকা জনগন তাৎক্ষনিক ঐ যুবককে ধরে ফেলে। ধৃত যুবকের নাম মোস্তফা বলেও জানিয়েছেন ফরিদ।

বর্তমান আহত আ,লীগ নেতা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তাকে দেখতে ছুটে যান কক্সবাজার সদর আ,লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

তবে এলাকার লোকজন জানান, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন লুতু। এতে ঈর্ষান্বিত হয়ে হত্যা চেষ্টার ষড়যন্ত্র হতে পারে এটি।

ইসলামাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান নুর ছিদ্দিক- হরিপুরে লুৎফুর রহমান আজাদের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, হরিপুরে সংঘটিত ঘটনায় এক যুবককে জনগন আটক করে সাথে কক্সবাজারে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net