1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর দক্ষিণ মিঠাছড়িতে বৈদ্যুতিক শকে বন্য হাতির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

রামুর দক্ষিণ মিঠাছড়িতে বৈদ্যুতিক শকে বন্য হাতির মৃত্যু

রামু প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার

রামুর দক্ষিণ মিঠাছড়ির বনের পাশে মৃত পড়ে থাকা অবস্থায় একটি বন্য হাতির সন্ধান পেয়েছে বনবিভাগ। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় হাতিটির সন্ধান পেলেও বিকাল ৫টা পর্যন্ত ঘটনাস্থলেই পড়েছিল হাতিটি। তাৎক্ষণিক মৃত্যুর কারণও জানতে পারেনি বনবিভাগ।

জানা গেছে, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওতাধীন খরলিয়া ছড়ার শাইরার ঘোনা এলাকায় মৃত হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় এক কিশোর বনবিভাগের স্থানীয় পানেরছড়া রেঞ্জে খবর দেয়। পরে বেলা ১১ টায় পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনাস্থলে যান।

স্থানীয়দের অভিযোগ, স্থা্নীয় নুরুল হক বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করেছে।

দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বিকাল ৪ টায় মুঠোফোনে জানান, হাতির মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। উপরের অংশে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে দেখে মনে হচ্ছে হাতিটি বেশ বয়স্ক। ভেটেনারি সার্জনকে ডেকে পাঠানো হয়েছে। তিনি ভেটেনারি সার্জন) আসলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। এরপর উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুর রহমান বলেন, যেখানে মৃত হাতিটি পড়ে রয়েছে সেটি জোত জমি। এরপাশেই বন। ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূরে বাড়িঘর রয়েছে। এসব বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। যেকোনভাবে হত্যা করার আলামত পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net