বদরুল হক:
নানা আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ’আল্লাহর দান এন্টারপ্রাইজ’ এর বার্ষিক বনভোজন,ড্র ও পূর্ণমিলনী-২০২০। বিভিন্নরকম আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই বনভোজন । পারকী সমুুদ্র সৈকতে হাসনাত পার্কে দিনব্যাপি বনভোজন উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে সকাল থেকেই বনভোজনের আনুষ্ঠানিকতার শুরু হয়, কেউ এসেছিলেন পরিবার নিয়ে, কেউ এসেছেন একা। কেউবা দূর প্রবাসে থেকে খুঁজে ফিরেছেন স্বদেশির প্রিয়মুখ। আল্লাহরদান এন্টারপ্রাইজের সকল সদস্য এবং উপদেষ্ঠাদের অংশগ্রহণে আনন্দঘন মুহূতের্যর আমেজ লক্ষ করা গেছে। সারাদিনের আয়োজনে উপস্থিত সকলে নেচে-গেয়ে উদযাপন করেন। সবুজ ঘাসের আঙিনায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রাণের উৎসবে পরিনত হয়েছে বনভোজন। এক পাশে বিস্তীর্ণ সৈকত এবং অন্য পাশে সবুজ অরণ্যের হাতছানি সবকিছুই ছিল বনভোজনের নির্মল অনুসঙ্গ। সব বয়সের সদস্যরা মেতে ছিল বনভোজনের আনন্দে। নানান রকম সব মজার আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের পর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও সকলের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আল্লাহার দান এন্টারপ্রাইজের পরিচালক নুর কাইয়ুম জনান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বনভোজনের আয়োজন করেছি। দীর্ঘদিন করোনা সংক্রমণের প্রভাবে ঘরবন্দী থাকার পর স্বস্থির নিঃশ্বাস নিতে এ আয়োজন দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে।
বনভোজন কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এন্টারপ্রাইজের পরিচালক নুরুল আনোয়ার। তিনি বলেন, সংগঠনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মিলনমেলা স্বার্থক ও সফল হয়েছে। আজকের এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। পরস্পর সম্প্রীতি আর সহমর্মিতা দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এখানকার কর্মব্যস্ত জীবনে পরিবার,বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে সময় কাটানোর সহজে ফুসরত মেলেনা। এধরনের আয়োজন পরস্পরের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। সকলের সহযোগিতা পেলে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ প্রতিশ্রুতির মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ মালেক, আল্লাহর দান এন্টারপ্রাইজের পরিচালক জামাল উদ্দিন,হাজী দেলোয়ার,মোজাফ্ফর আহমদ চৌধুরী,নিজামুল হক,আবদু রহমান মেম্বার,জালাল উদ্দিন,আল্লার দান এন্টারপ্রাইজের এম ডি নুর খান। অনুষ্টান সঞ্চানলায় ছিলেন,এন্টারপ্রাইজের সদস্য দীল মোহাস্মদ ।