1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা; নিরাপত্তা ও আসামীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নোয়াখালীর সোনাইমুড়ী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা; নিরাপত্তা ও আসামীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

মাহবুবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার

নোয়াখালীর সোনাইমুড়ীতে মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই সহোদর সহ তিনজনকে কুপিয়ে জখম করায় ন্যায় বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির পরিবার।

রবিবার ১৫ নভেম্বর বিকালে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করে তারা।

এ সময় ভুক্তভোগীরা জানান,পূর্ব শত্রুতার জের ধরে আবদুল মতিনের ছেলে ফখরুল ইসলাম সুজন ও আরমান হোসেন শাকেরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মুখোশ পরা সন্ত্রাসী খালেকের ব্যবসা প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজে হামলা চালায়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমন্ত অবস্থায় আবু সাইদ (৪৩) ও আবুল হাসান (৩৯) কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের আত্মচিৎকারে আমার চাচাতো ভাই জানে আলম মানিক(৩৮) এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সরকারি হাসপাতালে প্রেরণ করেন। আহত আবু সাইদের অবস্থা আশংকাজনক এবং আবুল হাসান ও জানে আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীরা আরো জানান, হামলাকারীরা প্রায় সময় তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে। এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে। আরমান হোসেন সাকের নামে একজন কক্সবাজারে আনসার ব্যাটেলিয়ানে সদস্য হিসেবে কর্মরত রয়েছে, সে অন্যায়ভাবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রভাব দেখিয়ে বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার করে বলেও তারা জানান। এ ঘটনায় সোনামুড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net