1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা কমিটিকে স্বাগত জানিয়ে চকরিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জেলা কমিটিকে স্বাগত জানিয়ে চকরিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনানকে স্বাগত জানিয়ে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলার (আরিফ-মিটু) প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মাহিনের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় কয়েকশত নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিলটি পৌরশহরের চিরিঙ্গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাস স্টেশনস্থ জনতা মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মাহিন বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও স্কুল-কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভার বক্তব্যে জাহাঙ্গীর আলম মাহিন বলেন, তারুণ্যের উচ্ছ্বল প্রাণবন্যায় ভরপুর বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলায় প্রকৃত ও মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত এই কমিটি ছাত্ররাজনীতিতে এক পরিবর্তনের সূচনা সৃষ্টি হয়েছে। এস এম সাদ্দাম হোসাইন সভাপতি এবং আবু মোঃ মারুফ আদনানকে সাধারণ সম্পাদকসহ ১৪জন বিশিষ্ট গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে আলোচনা সভার সমাবেশ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ছাত্রনেতা মাহিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে কোন ডাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কক্সবাজার নব গঠিত কমিটির ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আমরা আশা করছি, নতুন নেতৃত্ব ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী পরিচালনা করবেন। তাই অনুপ্রবেশকারীদের যাতে ছাত্রলীগে স্থান না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মাঠে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবেন বলেও এমন আশা করছি আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net