1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুরি হয়ে যাওয়া শিশুর উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চুরি হয়ে যাওয়া শিশুর উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৭২ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা সুজন খান(২৫) একজন পেশাদার জেলে। মা শান্তা আক্তার গৃহিনী। রাতে সকলে ঘুমিয়ে পড়লে অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে ঘরের দরজা খুলে শিশু সানজিদাকে বিছানা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ মা, বাবার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার সন্ধা ৬ টা) শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও পিবিআই এর পৃথক দুটি টিম অভিযানে অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে শিশুটির মা বলেন, ‘রাত ১১টার দিকে মেয়েকে বিছানায় শুইয়ে আমার আচল তার শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ি। ১টার দিকে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে, ঘরের দরজাগুলো খোলা’।

এ ঘটনা সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মা-বাবার বিছানার মধ্য হতে শিশু চুরির ঘটনাটি রহস্যজনক। শিশুটির সন্ধান পাওয়ার জন্য পুলিশ, ডিবি ও পিবিআই এর কয়েকটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত (সোমবার সন্ধা ৬টা) এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মামলাও দায়ের হয়নি।

এ ঘটনার প্রায় ৮ মাস পূর্বে একই ইউনিয়নের বিশারীঘাটা গ্রাম থেকে আড়াই মাস বয়সী একটি শিশুকে তার মা-বাবার বিছানা থেকে চুরি করে নিয়ে ৮ লাখ টাকা মুক্তিপন দাবি করে দুর্বৃত্তরা। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে একটি সেপটিক ট্যাংক থেকে। ওই ঘটনার মূল আসামি এখন জেল হাজতে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net