1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

কিশোরগঞ্জে হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২১০ বার

কিশোরগঞ্জের তাড়াইলে আশিদ মিয়া নামে এক কৃষক হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল ওয়াহাব ও মারফত আলীকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট তানিয়া মামলা পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের ঝগড়ার জেরে ২০১০ সালের ৩০ অক্টোবর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচজনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net