1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে যুবদল নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

শ্রীনগরে যুবদল নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার

শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মনখোলায় এক যুবদল নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার যুবদলের কোষাধ্যক্ষ ও এলাকার চিহ্নিত আদম বেপারী মো. নাছিরের
বিরুদ্ধে এই গাছ কর্তনের অভিযোগ উঠে। ব্রাহ্মনখোলা গ্রামের হযরত আলী
নামে এক ব্যক্তি মো. নাছিরের নির্দেশে বড় ২টি কড়ই গাছ কর্তন করে
পাশ্ববর্তী এলাকার গাছ ব্যবসায়ীর কাছে ৩০ হাজার টাকা বিক্রি করেন। কম করে
হলেও ওই গাছের আনুমানিক বাজার মূল্য হবে ৬০/৬৫ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছ ব্যবসায়ীর লোকজন তড়িঘরি
করে কর্তনকৃত গাছের গুড়ি ট্রলিতে ভরছেন। এ সময় গাছ ব্যবসায়ীর লোকজন
জানান, হযরত আলীর কাছ থেকে এনব গাছ কেনা হয়েছে। তবে গাছ কর্তনের
আগে আদম বেপারী নাছির সাহেব গাছের দামদর ভেঙে দেন।
এঘটনায় প্রভাবশালী নাছিরের বিরুদ্ধে স্থানীয় কেউ মুখ খুলতে রাজি হননি। নাম
প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হযরত আলীর বাড়ি ও সরকারি রাস্তার পাশে
একটি পুকুরে যুবদল নেতা নাছির মিয়া মাছ চাষ করেন। তার নির্দেশে গাছ
কর্তন করা হয়েছে এটা সত্য।

গাছ কর্তনকারী হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছ
থেকে লিজসূত্রে ৩২ শতাংশ জমি তিনি ভোগ দখলে করে আসছেন। সরকারি রাস্তা ও
লিজকৃত জায়গার গাছ কর্তনের জন্য আপনি কোনও পারমিশন নিয়েছেন কিনা
এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, নাছির ভাই গাছ কাটার জন্য বললে আমি
গাছগুলো কাটি। ৩০ হাজার টাকায় গাছ ২টি বিক্রি করার কথা জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদল নেতা মো. নাছিরের কাছে এবিষয়ে জানতে চাইলে
তিনি দম্ভ করে বলেন, যার জায়গা সেই গাছ কাটছে। আপনি জানার কে? তন্তর
ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। হযরত আলীকে ডাকানো
হয়েছে।

এব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, আমি
আগে জানতাম না এটা সরকারি ভিপি সম্পত্তির গাছ। এখন জানতে পেরেছি।
এঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net