নরসিংদী প্রতিনিধি ঃ
গতকাল রাতে পৃথিবীর মায়া ত্যাগ করি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে। চলে গেলেন মনোহরদী সরকারি কলেজের সাবেক জিএস ছাত্রদল, মনোহরদী উপজেলা শাখা। বর্তমান সভাপতি যুবদল মনোহরদী উপজেলা শাখা।
মনোহরদি দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক জনাব
মোঃ রফিকুল ইসলাম বিপ্লব (ইন্না-লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)
তিনি যেমন সৎ সাহসী রাজনীতিবিদ ছিলেন তেমনি পাশাপাশি তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি অসংখ্য ছাত্র ছাত্রীদের আদর্শ ছিলেন তিনি সব সময়ই অনুপ্রেরণা যোগাতেন।
পরিবার সূত্রে জানা যায় তিনি গতকাল রাতে স্ট্রোক করেন এবং কিছু বুঝে উঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
আজ দুপুর 2:30 মিনিটে তার নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে সর্বস্তরের সর্বস্তরের লোকজন এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নামাজে জানাজা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে নরসিংদী জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।