1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারাদেশে মানবসেবায় এক অনন্য নজীর সৃষ্টি করে চলেছে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি - প্রধান অতিথি হোসাইন মো. আবু তৈয়ব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

সারাদেশে মানবসেবায় এক অনন্য নজীর সৃষ্টি করে চলেছে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি — প্রধান অতিথি হোসাইন মো. আবু তৈয়ব

প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) মহান ১০ই পৌষ খোজরোজ শরীফের প্রস্তুতি সভা মওলা হুজুর হযরত সৈয়দ মোঃ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআ) আগমনের স্মরণে ও সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন, ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সূর্যগিরি আশ্রমের প্রধান উপদেষ্টা লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য (বলাই) এর সভাপতিত্বে ধীমান দাশ ও রুবেল শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি সারাদেশে মানবসেবার এক অনন্য নজীর সৃষ্টি করে চলেছে। তিনি বলেন, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী প্রিয় শাহজাদা মাওলানা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (ম.জি.আ.)’র নির্দেশনায় এই কমিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে ২০ বছর ধরে মানবকল্যাণে কাজ করে চলছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে আউলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ খায়রুল বশর হক্কানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ কামাল উদ্দীন, হক ভান্ডারী খানকা শরীফ বিবিরহাট এর সভাপতি মোঃ আলী, ও সাধারণ সম্পাদক ফজলুল হক ফজু, ফরহাদাবাদ একাডেমীর সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সাধারণত আদিল মাহবুব আকবরী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ আতুরার ডিপো শাখার সভাপতি ওমর ফারুক, পাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যাপক ও আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গভেষক ও অধ্যাপক এন.এম রহমতউল্লাহ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির বান্দরবান জেলার সংগঠনিক সমন্বয়ক মন্জুরুল আলম মঞ্জু, মো. খোরশেদ আলম, মো. সাইফুল, মো. ইমাম হোসেন, গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর পাইন্দং আমতল শাখার সভপতি ইমাম হোসেন, ফটিকছড়ি ক ইউনিটের সাংগঠনিক সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার কবির আহমদ, জয়নাব আবেদীন,মোঃ আলমগীর আলম, ফটিকছড়ি খ ইউনিটের সাংগঠনিক সমন্বয়ক হফেজ আব্দুল কাশেম, আনিস সোহেল, আলী নেওয়াজ, ফটিকছড়ি গ ইউনিটের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার দিদারুল আলম,মোঃ মাহবুল আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবর, ফটিকছড়ি ঘ ইউনিটের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মোঃ নাসির উদ্দীন,মোঃ দিদারুল আলম,নুরুল হুদা। উক্ত অনুষ্ঠানে ১০০ জন গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন, ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন এবং ৭জন অসহায় রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net