1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা -আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

সীতাকুণ্ডে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা -আটক ১

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২১৫ বার

সীতাকুণ্ডে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার ১৮ নভেম্বর শিশুটি’র মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, আসামি ইকরাম হোসেন (১৯) মামলার বাদী আমেনা রিংকুর বান্ধবীর ভাই সে সুবাদে প্রায়শই তার ঘরে আসা যাওয়া করতো।
ঘটনার দিন ১৮ নভেম্বর ইকরাম দুপুর আনুমানিক আড়াইটার সময় বাদীর ঘরের খাটে গিয়ে বসে।

এ সময় তার চার বছরের শিশুকন্যাটিকে খাটে ঘুম পাড়িয়ে গোসল করতে যাই বাদী বিবি আমেনা রিংকু। ঠিক পনেরো মিনিট পর গোসল শেষে ঘরে এসে দেখে আসামি তার ছোট শিশুকন্যাটির প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করছে।
মেয়ে মাকে দেখে চিৎকার দিলে ইকরাম হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মায়ের আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে আসামিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।

ধর্ষণে অভিযুক্ত ইকরাম হোসেন (১৯) সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালিধীন মোহাম্মদ ইলিয়াস এর পুত্র ও পৌরসভাধীন নুনাছড়া ১ নং ওয়ার্ডের সোহাগ এর ভাড়াটে।
অন্যদিকে বাদী বিবি আমেনা রিংকু (২২) পৌরসভার নুনাছড়া এলাকার হাদু বলির বাড়ির মোঃ মাঈন উদ্দিনের স্ত্রী ও মফিজুর রহমানের কন্যা।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করি। অভিযুক্তের বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net