1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজত আমীরের প্রোগ্রামে বাঁধা : হাটহাজারীতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

হেফাজত আমীরের প্রোগ্রামে বাঁধা : হাটহাজারীতে বিক্ষোভ

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বাঁধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হাটহাজারী হেফাজত।

হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভীর সভাপতিত্বে ও মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে হাটহাজারী ডাক বাংলো চত্বরে সমাবেশে বক্তারা বলেন-

সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নাস্তিক্যবাদীর এজেন্ট সরকারকে ভূল বুঝিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা সরকারকে বলতে চাই, আল্লামা বাবুনগরী সহ আলেমদের কর্মসূচীতে বাধা দিয়ে নিজেকে ইসলাম বিরোধী শক্তির ভূমিকায় পরিচিত করবেন না’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারী বাজার-বাসস্ট্যান্ড-কলেজ গেট সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি, আলী আকবর, এমরান সিকদার, নিজাম সাইয়্যেদ প্রমুখ।

উল্লেখ্য যে, আজ বৃহস্পতিবার ঢাকায় রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, মাদারীপুর ওলামা সম্মেলন ও কুমিল্লার দয়াপুর মাদরাসার সম্মেলন সহ মোট তিনটি অনুষ্ঠান প্রশাসনের বাধায় পন্ড হয়ে যায়। যাতে আল্লামা বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। তবে তিনি এখনো ঢাকাতেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net