1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে জেলা আওয়ামীলীগের সভাপতি - সাধারন সম্পাদককে অব্যহতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নরসিংদীতে জেলা আওয়ামীলীগের সভাপতি – সাধারন সম্পাদককে অব্যহতি

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়াকে তাদের স্বীয় পদ থেকে অব্যহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সেই সাথে দলের দায়িত্ব পালনের জন্য সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নরসিংদী সদর আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো ২০১৫ সালের সম্মেলনের মাধ্যমে প্রয়াত সভাপতি এডভোকেট আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নরসিংদী জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

এছাড়া, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া ২০০৩ সাল থেকে দীর্ঘ বছর ধরে দ্বিতীয় বারের মত জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ন সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, জেলায় কিছু অবনতি ছিলো, মাননীয় নেত্রী দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়নের একটা পথ উন্মুক্ত করে দিয়েছেন। এতে করে দল নতুন করে চাঙ্গা হবে, দলীয় কার্যক্রমকে আরো গতিশীল হবে। কিছুটা প্রভাব পড়লেও আমরা ঐক্যবদ্ধ হয়েই আগামী দিনে জেলা আওয়ামীলীগের সকল কার্যক্রম বাস্তবায়ন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net