1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ জেলহাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ জেলহাজতে

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে নজির আহাম্মদ নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক শেষে পুলিশের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নজির আহাম্মদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। জানা গেছে, যশপুর গ্রামের মাদরাসা ছাত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশ্ববর্তী দোকানে খরচ করতে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি বৃদ্ধ নজির আহাম্মদ তাকে যশপুর হাজী আবদুর রশিদের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মাদরাসা ছাত্রীর চিৎকারে স্থানীয় জনতা এসে বৃদ্ধ নজির আহাম্মদকে আটক করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম নজির আহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও আটককৃত বৃদ্ধ নজির আহাম্মদের বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সাথে অসামাজিক কাজের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃত নজির আহাম্মদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net