1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ চৌদ্দগ্রামের স্বপন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ চৌদ্দগ্রামের স্বপন গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক শনিবার (২১ নভেম্বর) সকালে জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময়ে উক্ত এ্যাম্বুলেন্স ও সিএনজি তল্লাশিকরে ২৮১ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজীরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স ও সিএনজিটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net