1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে আবারও হাজী আলাউদ্দির তান্ডব; বাড়িঘর ভাংচুর লুটপাট, বৃদ্ধ শিশুসহ আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

সোনারগাঁয়ে আবারও হাজী আলাউদ্দির তান্ডব; বাড়িঘর ভাংচুর লুটপাট, বৃদ্ধ শিশুসহ আহত ৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২১০ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে জোরপূর্বক জমি লিখে নিতে প্রতিপক্ষের উপর আবারও হাজী আলাউদ্দির নেতৃত্বে রাতভর তান্ডব চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

এসময় বৃদ্ধ ও শিশুসহ ছয়জন আহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগঁও গ্রামের আলাউদ্দিনের সাথে একই এলাকায় সাহাবুদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শনিবার রাতে আলাউদ্দিনের নেতৃত্বে ইয়ানবী, ইলিয়াস, বুলবুল, ফয়সাল, ফেরদৌস, দ্বীন ইসলাম, রিফাত, জুয়েল ও রাকিবসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা, টেঁটা, বল্লম, রামদা,হকিস্টিক, লোহার রড নিয়ে সাহাবুদ্দিনের বাড়িতে হামলা করে।

এসময় হামলাকারীরা বাড়িঘর, ভাংচুর ও লুটপাট করতে থাকে। এক পর্যায়ে সাহাবুদ্দিনের সাটোর্ধ্ব শশুর মো. সাত্তার ও আছমা বেগম তাদের বাঁধা প্রদান করলে তাদের পিটিয়ে আহত করে। এক পর্যায়ে আকলিমা, শান্ত ও কবিরকে মারধর করে। এসময় আকলিমার ১১ মাস বয়সী শিশু সন্তান সাইদকে কোল থেকে মাটিতে ছুড়ে ফেলে দেয় হামলাকারীরা। ঘটনার সময় ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।

আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আহত আকলিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত আকলিমা বেগম জানান, আলাউদ্দিন প্রভাবশালী হওয়ার কারনে টাকার দাপটে এ এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছেন। জমি সংক্রান্ত বিরোধে অতর্কিতভাবে আমাদের বাড়িতে রাতের বেলায় হামলা করে আমার বাবা, মা ও শিশু সন্তানসহ ৬ জনকে পিটিয়ে আহত করে।

অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাহাবুদ্দিনের পরিবার দ্বীন ইসলাম হত্যা মামলার আসামী। এ মামলার আপোষ মিমাংসার জন্য আমাদের হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে আসছে। মিমাংসার কথা অনুযায়ী টাকা দেওয়ার কথা থাকলেও তারা তালবাহানা করছে। এ বিষয়টি জানতে চাওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়।

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net