1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪২০ বার

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩১ বাংলাদেশিকে। ১৪ জানুয়ারি মধ্যরাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে করে দেশে তাদের ফেরত পাঠানো হয়। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে সেদেশের পুলিশ তাদের গ্রেফতার করার পরে ফেরত পাঠায়।

সাধারণত ফেরত আসা প্রবাসীদের খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান গণমধ্যিমকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছি। শুধু তারাই নন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অনিয়মিতভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।’

কোনোভাবে প্ররোচিত হয়ে অনিয়মিতভাবে বিদেশ না যাওয়ার প্রতি আহ্বান জানান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এই কর্মকর্ত। তিনি বলেন, সম্প্রতি ইউরোপ সেখানে বৈধ কাজপত্র না থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তবে এসব বাংলাদেশিদের দেশে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দিয়ে থাকে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোকেও এ বিষয়টি ভাবতে হবে।

যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি জানান, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায়।

তবে কয়েকজন জানান, যুক্তরাষ্ট্রে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন-নোয়াখালীর মো. নাসির উদ্দিন, রেদুয়ানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম জুয়েল, মো. শহীদ, কুমিল্লার মাসুদ রানা, কিশোরগঞ্জের রুমান উদ্দিন, বরিশালের মো. রিফাত সরদার, সিলেটের সাহমি আহাম্মেদ, গাজীপুরের শরীফ সরকারসহ অন্যান্যরা।

এর আগে একই কারণে ২০১৯ সালের ২১ নভেম্বর ২৫ বাংলাদেশিসহ ১৪৫ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net