1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সচেতনমূলক আলোচনা সভা ও মাক্স বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মীরসরাইয়ে সচেতনমূলক আলোচনা সভা ও মাক্স বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২২৬ বার

করোনাভাইরাস সংক্রমন মোকাবেলায় মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়ায় জনসাধারণের মাঝে ১১ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাষ্টার, ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন, মাওলানা অলি উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ মাষ্টার, গোলাম ফারুক, আলা উদ্দিন, ডাঃ তমাল, আলামগীর হুজুর, সাংগঠনিক সম্পাদক শরীফ ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ আলম, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, সহ-সভাপতি দিদারুল আলম, ইউপি সদস্য আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজ উদ্দিন, মেজবাহ উদ্দিন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর আলম, ছাত্রলীগ নেতা রিপন সহ প্রমুখ।

প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী প্রদক্ষেপের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো। মৃত্যু ও আক্রান্তের হার অনেক কম। তবে শীত সৌসুম শুরু হওয়ায় প্রকোপ বৃদ্ধি হতে পারে। তাই সবার সচেতনতার বিকল্প নেই। তিনি সকলকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা ভাইরাস শুরু থেকে আমার ইউনিয়নে মানুষের মধ্যে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছি। তারই ফলশ্রুতিতে আমার ইউনিয়নে আক্রান্তের হার অন্য জায়গার তুলনায় একেবারে কম। যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে সংক্রমন বাড়তে পারে, তাই আমার পক্ষ থেকে ইউনিয়নের ৩১টি মসজিদ, মন্দির, স্বেচ্ছাসেবী সংগঠন, হাটবাজারে প্রায় ১১ হাজার মাস্ক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net