1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত, আটক ১

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩২৫ বার

নরসিংদীর শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহতাবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটেছে।
নিহতদের একজন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আটককৃত মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ও এলাকাবাসী জানান, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল দেশিয় অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি সংঘটিত করে কয়েক লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে। ডাকাতি শেষে পার্শবর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ও একজনকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।
নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সোহেলের বিরুদ্ধে ২টি হত্যাসহ ১টি চুরি, ১টি অস্ত্র ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত মানিকের বিরুদ্ধেও রয়েছে ১টি চুরির মামলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net