1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উখিয়া উপজেলা কৃষকলীগের মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উখিয়া উপজেলা কৃষকলীগের মিছিল ও সমাবেশ

আনোয়ারুল জলিল শান্ত উখিয়া উপজেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২২১ বার

প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেন,উখিয়া উপজেলা কৃষকলীগ।

একই সাথে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপিকেও ধন্যবাদ জানানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় শহরের উখিয়া প্রেশ ক্লাভ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়।

উখিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাহসিদ চৌধুরী ছোটন বলেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সাথে নিয়ে দেশ উন্নয়নের স্বপ্ন দেখেন তিনি।
এলক্ষে কৃষকদের সাথে নিয়ে কাজ করতে কৃষক লীগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কৃষকরত্ন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের আমলে ধান বীজ, কীটনাশক ও সার বিনামূল্যে কৃষকের দৌঁড়গোড়ায় পৌঁছে দেয়া হয়। কৃষককে মুল্যায়ন করেন বলে কৃষকরাও শেখ হাসিনার আস্থা ও ভালবাসা অর্জন করেছেন বলে দাবী করেন তিনি।

কৃষকদের ভালবাসেন বলেই কৃষকের অধিকার রক্ষায় কাজ করার জন্য ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ততা করায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পিকে কক্সবাজার মডেল কৃষকলীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তাহসিদ চৌধুরী ছোটন ও রন্তা পালন ইউনিয়ন সাধারণ সম্পাদক বেদার উদ্দিন ও পালংখালী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উখিয়া উপজেলা বিভিন্ন ওয়ার্ড় ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতা-কর্মী।

মিছিলটি উপজেলা প্রেশ ক্লাভ থেকে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net