1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এসআইকে প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

কিশোরগঞ্জে মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এসআইকে প্রত্যাহার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার

কিশোরগঞ্জের ভৈরবে জব্দ করা মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই এসআইসের নাম হানিফ সরকার। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, হানিফ সরকার ভৈরব থানায় যোগ দেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ভৈরব থানায় ইমার্জেন্সি ডিউটি চালু রয়েছে। এটি হয় দুই পালায়। প্রথম পালা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরেরটি রাত ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত। ডিউটিতে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা থাকেন। গত সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টার ডিউটিতে নেতৃত্ব দেন হানিফ সরকার। তাঁর সঙ্গে চারজন কনস্টেবল ছিলেন। বেলা আড়াইটার দিকে তাঁরা যান ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে। সেখানে গিয়ে কয়েকটি গাড়িতে তল্লাশি চালানো হয়। তিনটার দিকে একটি বাস থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, উদ্ধার করা গাঁজার পরিমাণ আট কেজি। কিন্তু এসআই হানিফ সরকার জব্দ গাঁজার পরিমাণ কম দেখাচ্ছেন বলে পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এসপি। ওসি শাহিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হানিফকে প্রত্যাহার করা হয়।

অভিযোগ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় হানিফ সরকারের সঙ্গে। তিনি ‘পরিস্থিতির শিকার’ বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net