1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মার্চের আগেই ভৈরবে নির্মিত হবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

মার্চের আগেই ভৈরবে নির্মিত হবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৩৬০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে ৮ ফুট উচ্চতার এবং ৯ ফুট প্রস্থের এই প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

১৭ই মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই এটি বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। যাতে করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ নির্মিত হবে বলে নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

বঙ্গবন্ধুর ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণে তর্জুনী তুলে ধরার দৃশ্যটি এই প্রতিকৃতিতে শোভা পাবে বলেও জানান তিনি। ফলে প্রতি বছর এই প্রতিকৃতিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের জনগণ।

জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর ৪৫ বছর পেরিয়ে গেলেও ভৈরবে স্থায়ীভাবে কোন প্রতিকৃতি বা ম্যুরাল সরকারিভাবে এখন পর্যন্ত স্থাপিত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net