1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

চৌদ্দগ্রামে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য তিন মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লাকসাম রোডের মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার, কালিরবাজার-ট্রেনিং সেন্টার হয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সংসদ কার্যালয়ে এসে গণসংযোগটি শেষ হয়।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত আলোচনায় সম্ভাব্য তিন মেয়র প্রার্থী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম বলেন, চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, চৌদ্দগ্রাম থেকে বারবার নির্বাচিত সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি মহোদয় আগামী পৌর নির্বাচনে বাংলাদেশ আ’লীগের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবেন আমাদের প্রিয় নেতার মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌর যুবলীগ নেতা তুষার পাটোয়ারী, বিশিষ্ট হোমিও চিকিৎসক বেলাল হোসেন সহ পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net