1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়ি- মেধাকচ্ছপিয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ একর বনভুমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ফুলছড়ি- মেধাকচ্ছপিয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ একর বনভুমি উদ্ধার

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বনবিট ও মেধাকচ্ছপিয়া বিটের অধিনে বনবিভাগের বনায়ন ধ্বংস করে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় ২০ একর বনভুমি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় ফুলছড়ি বনবিট কর্মকর্তা আকরাম হোসেন ফরেস্টার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফুলছড়ি বনবিট, নাপিতখালী বনবিট, রাজঘাট বিট, খুটাখালাী বিট,
মেধাকচ্ছপি বিট, ডুলাহাজারা বিট ও ফাসিয়াখালী বনবিটের বিট কর্মকর্তা ও ফরেস্ট গার্ড এবং ভিলেজার অংশ নেন।

ফুলছড়ি বনবিটের অধীনে ২০১৮-২০১৯ সালের বনায়ন নির্বিচারে কেটে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয় এবং প্রায় ২০ একর বনবভুমি দখলমুক্ত করা হয় ।

এছাড়া একই অভিযানে মেধাকচ্ছপিয়া মাদার গর্জন বাগানেও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর আগেও কয়েক বার উচ্ছেদ করলেও ফের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল দখলবাজ চক্র।

এব্যাপারে ফুলছড়ি বনবিট কর্মকর্তা বাদী হয়ে বনায়ন ধ্বংসকারী ও দলখবাজদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম বলেন, ধ্বংস করে বনভুমি জবর দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বনভুমিতে কোন জবরদখলকারীদের থাকতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net