1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

ভোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলা দায়ের

ভোলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩২২ বার

ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়র্ডের পূর্ব চাঁদপুর গ্রামের অলিউল্যাহ মহাজনের প্রতিবন্ধী কিশোরী মেয়েকে (২৫) গত ২৮ নভেম্বর সন্ধ্যায় মেয়ে ঘরে রেখে মা দোকানে যায় লবণ আনতে। এ সময় পূর্বে থেকে ওতপেতে থাকা একই এলাকার মৃত সামছুল হকের ছেলে বেলায়েত (৫০) ঘরে ডুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার মা এসে ঘটনাটি দেখে ফেলেন। পরে লম্পট বেলায়েত দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর ভাই মোঃ বাবলু বাদী হয়ে বেলায়েতকে আসামী করে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net