1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়র পদে আলোচনায় বিএনপির দুঃসময়ের কান্ডারী তৌহিদুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মেয়র পদে আলোচনায় বিএনপির দুঃসময়ের কান্ডারী তৌহিদুল আলম

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ বার

আসন্ন পটিয়া পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়নের দৌড়ে বিএনপির দুঃসময়ের কান্ডারী পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা এই রাজনীতিবীদ দলের মনোনয়ন পেলে মেয়র পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন।

পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের মরহুম আবদুল আলীম ও হাজী হাসান বানুর সুযোগ্য পুত্র তৌহিদুল আলম পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে।

তৌহিদুল আলম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মেয়র নির্বাচিত হলে পটিয়া পৌরসভাকে কেবল মাদক, সন্ত্রাস দূর্নীতিমুক্ত, পরিকল্পিত, আধুনিক কিংবা আরো উন্নত পটিয়ায় রূপান্তর করবেন তা নয়, নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন।

পৌরবাসীকে কথা দিচ্ছেন, বর্ধিত পৌরকর কমিয়ে আনবেন। পটিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব, জবাবদিহি ও বাসযোগ্য পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য সকল পৌরবাসির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।

পৌরসভার নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ সবার সর্বসম্মতিক্রমে মেয়র নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করবো।
পরিকল্পনা মাফিক সবার সমন্বয়ে পৌরসভার উন্নয়নের কাজ বেগবান করবো।
পটিয়া পৌরসভার যানজট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো।

পটিয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। পটিয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। সর্বপরি পটিয়া পৌরসভাকে একটি আদর্শ, আধুনিক, মানসম্মত ও পরিকল্পিত নগরীতে পরিণত করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net