1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের মোট ৪০টি স্টল বসেছে।প্রত্যেকটি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করেন। রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলসহ অন্যান্য অতিথিরা প্রত্যেকটি স্টল পরিদর্শন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। সভায় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান,রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী,চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরুসহ দুই শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বক্তব্য রাখেন।উপস্থাপনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থী গবেষণায় বিজ্ঞান অলম্পিয়াড়ে অংশ নেয়া বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net