1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মসজিদের জায়গা দখল নিয়ে বিরোধ, প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নাঙ্গলকোটে মসজিদের জায়গা দখল নিয়ে বিরোধ, প্রতিবাদে মানববন্ধন

মু.সাইফুল ইসলাম সবুজ,(নাঙ্গলকোট)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৪ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা -রায়কোট উত্তর ইউপির চারিজানিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ, এতিমখানা ও এলাকা বাসীর চলাচলের রাস্তা জোরপূর্বক কেটে ফেলার ও মসজিদের জমি দখলে প্রতিবাদে শনিবার সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনকারীরা দাবি করেন-প্রতিবেশী এয়াকুব মজুমদার, মনিরুজ্জামান , সৈয়দ আহমেদ গংরা তাদের মসজিদের জায়গা জোরপূর্বক দখল করেছে ও চলাচলপথের রাস্তা কেটে ফেলার হুমকি দিয়ে আসছে। ঐ রাস্তাটি দিয়ে মাদ্রাসার প্রায় ৪ শত শিক্ষার্থী চলাচল করে ও ৫০ টি পরিবারের ৩শত লোকজন চলাচল করে। এনিয়ে কুমিল্লা আদালতে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মসজিদের খতিব শাহ মু.নিজাম উদ্দিন হামীদী ও মাদ্রাসা ও মসজিদের দাতা সদস্য মাওঃসামছুউদ্দিন হামীদী প্রমূখ।
খতিব শাহ মু.নিজাম উদ্দীন হামীদী বলেন ইয়াকুব মজুমদারের দলিলের ৩০ডিং সম্পত্তি, খতিয়ানের ৩০ডিং সম্পত্তি, আর এস নকশায় ৩০ সম্পত্তি, বি এস নকশায় আব্দুল বারিক মজুমদার মসজিদের ২ ডিং সম্পত্তি কেটে নিয়ে যায়। ইয়াকুব মজুমদারের ৩০ডিং সম্পত্তির উপর আমাদের কোন দাবি নেই।

অপরদিকে অভিযুক্ত এয়াকুব মজুদার বলেন-যে খানে মাদ্রাসা দাবী করা হচ্ছে ওই জায়গাটি মাদ্রাসার জায়গার মধ্যে রয়েছে। কিন্ত এয়াকুব মজুমদারের সাড়ে ৩শতক জায়গার উপর রাস্তা রয়েছে,ঐ রাস্তা কর্তৃপক্ষ জোরপূর্বক দখল করেছে বলে তারা দাবী করেন। এ নিয়ে একাধিক মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net