1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দিনদুপুরে দুর্বৃত্তদের তান্ডব,বসতবাড়ি ভাংচুর ও লুটপাট, আহত-৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

খুটাখালীতে দিনদুপুরে দুর্বৃত্তদের তান্ডব,বসতবাড়ি ভাংচুর ও লুটপাট, আহত-৬

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩২ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে দিনদুপুরে একটি বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কমবেশি ৬ জন নারী-পুরুষ আহত হয়েছে।

স্থানীয় একটি দুর্বৃত্তদল হামলা চালিয়ে বাড়ির দরজা- জানালার গ্লাস ভাংচুর করে ওই বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার ও ১টি চেক বইসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

ঘটনার সময় বাঁধা দিতে গেলে বেধম প্রহারে গুরুতর আহত হয়েছেন পরিবারের ২সহোদর।
তারা হলেন মনজুর আলমের পুত্র উমর ফারুক রুস্তম ও আবদুল্লাহ আল হেরা।
তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার(৫ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মনজুর আলমের বসতবাড়িতে ঘটে এ ঘটনা।

অভিযোগে বর্ণিত ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত হাজী ছৈয়দ আহমদের পুত্র মনজুর আলম জানায়, পুর্ব শক্রুতার জের ধরে তার বাড়ির চলাচল পথ বন্ধ করতে শনিবার সকালে স্থানীয় একদল দুর্বৃত্ত দা, কুড়াল ও লাটি সোটা নিয়ে হামলা চালায়।
এসময় একই এলাকার শাহ আলমের নেতৃত্বে ফোরকান মিয়া,মোস্তাক মিয়াসহ ৮/১০ জন লোক প্রথমে ঘরের দরজায় আঘাত করে ভিতরে প্রবেশ করে।
পরে দরজা- জানালা ভাংচুর করে বসতবাড়ির মালামাল লুট করে।

একপর্যায়ে তাদের বাঁধা দিতে গেলে আমার দু’পুত্র রুস্তম ও হেরাকে মারধর করে ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও গুরুত্বপুর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

ছেলের শোর চিৎকারে মনজুর আলম বাড়ির দু’তলা থেকে নিচে নামতে চাইলে তাকে ধাওয়া করে। এসময় তিনি প্রানে বাঁচতে বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেন। এ সুযোগে দুর্বৃত্তরা সিড়ির দরজা আটকে দিয়ে হেরাকে কম্বল দিয়ে চেপে ধরে হত্যা চেষ্টা চালায়।

বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে ফোন করে অবহিত করেন মনজুর আলম।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

থানা পুলিশের এসআই সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে আসি।
উভয় পক্ষের মৌখিক জবানবন্দি নিয়ে পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার মিমাংসা করা হবে।

মনজুর আলমের অভিযোগ, শাহ আলমের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ট তদন্তপুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

তবে ঘটনার পর থেকে প্রতিপক্ষের নানা হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মনজুর আলমের পরিবার।

উল্লেখ্য,প্রতিপক্ষের দফায় দফায় হুমকি ধমকির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গত ১২ নভেম্বর চকরিয়া থানায় একখানা জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net