1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে বিএনপির প্রেতাত্মারা প্রপাগান্ডা চালাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে বিএনপির প্রেতাত্মারা প্রপাগান্ডা চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

কক্সবাজারের পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে স্থানীয় বিএনপি প্রপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।
পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজমগীরের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজমগীর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পেকুয়া যুবলীগের সাধারণ সম্পাদক পদে সভাপতির দায়িত্ব পাওয়ার পর পেকুয়ার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে দলের ছায়াতলে লোকজন যখন ভিড়তে শুরু করলো তখন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী ও পরাজিক শক্তি জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আজমগীরের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধরাবাহিকতায় গত ২০ নভেম্বর কথিত সংবাদ সম্মেলন করে জনৈক হাজি মকসুদ নামের এক ব্যক্তি।

মোহাম্মদ আজমগীর বলেন, মকসুদ ও তার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করেন। প্রকৃত পক্ষে মকসুদগংদের বিরুদ্ধে এলাকায় অসামাজিক কার্যকলাপসহ নানা অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাফর আলমের নেতৃত্বে পেকুয়া আওয়ামী পরিবার যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বার্থান্বেষী ঐক্যবিনাশী খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা অর্থলোভী হাজী মকসুদকে দিয়ে এহেন ষড়যন্ত্রকারী মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুদীর্ঘকাল ধরে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী । একজন সফল দলনেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন জনগণের ভালবাসায় । যার ফলশ্রুতিতে তিনি বার বার নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হিসেবে । ইউপি সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য এবং সর্বশেষ বিপুল ভোটে নির্বাচিত পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি বর্তমানে সুনামের সাথে দায়িত্বপালন করছেন। তিনি জীবনে কোন নির্বাচনে পরাজিত হননি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, ফোরকান উদ্দিন প্রমূখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net