1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে মুজিব বর্ষ উপলক্ষে বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরার শ্রীপুরে মুজিব বর্ষ উপলক্ষে বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার


মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে শ্রীপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ৪৪ দলীয় বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুুুষ্ঠিত হয়েছে । ৫ ডিসেম্বর ২০২০ শনিবার রাতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান (পিপিএম)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কাজী আহসান হাবিব, সহকারী পুুলিশ সুুুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ , মাগুরা জেলা কমিনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক কামরুজ্জান চাঁদ, বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের মাগুরা জেলা সভাপতি বারিক আন্জাম বারকি, দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সিনিয়ার সাংবাদিক মোঃসাইফুল্লাহ, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিয়ার রহমান, শ্রীপুর উপজেলা ত্রান ও পুর্নবাসন কার্যালয়ের প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে। দু সপ্তাহ ব্যাপি এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেহেরাজ – মিরাজ সহোদর জুুুটি ২-১ সেটে সবুুজ- সাকিল জুুুটিকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়ারদের মাঝে পুুরস্কার বিতরণ করেন। আব্দুস সালাম খোশবুর খেলা পরিচালনায় মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের তুুুুমুল প্রতিদ্বন্দিতা মূলক খেলা দেখতে শ্রীপুরসহ মাগুরার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বয়সী নারী পুরুষ উপস্থিত হয়ে রাত জেগে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net