1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনিয়মের অভিযোগে নগরীর এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

অনিয়মের অভিযোগে নগরীর এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

কুমিল্লা নগরীর এইচ আর হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় এইচ আর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম জানান, এ হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, অযোগ্য নার্স ও অনুমোদিত শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখার অপরাধে এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ডা. সৌমেন রায় । এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net