1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বেগম রোকেয়া দিবসে উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শ্রীনগরে বেগম রোকেয়া দিবসে উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

শ্রীনগরে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১ টার
দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের
হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। উপজেলায় এ বছর সমাজে
বিশেষ অবদান ও প্রতিকুলতা ভেদ করে সফল ৫ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
শ্রীনগর উপজেলা প্রাশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় রোকেয়া
দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এই অনুষ্ঠানের
আয়োজন করে।

অর্থনৈতিকভাবে সফল নারী হিসাবে উত্তর কোলাপাড়া গ্রামের
সানজিদা খাতুন, শিক্ষা-চাকুরী ক্ষেত্রে কোলাপাড়া গ্রামের ফাহিমা
আজাদ, সফল জননী দেউলভোগ গ্রামের পারুল বেগম, নির্যাতনের
বিভিষিকা মুছে সফল নারী দয়হাটা গ্রামের রোজিনা বাসার নদী ও
সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ভাগ্যকুলের সুরাইয়া
মনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-
সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক আরিফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা
পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, যুব
উন্নয়ন কর্মকর্তা আবদুল বাকী, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net