1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অমর সাধক ও গীতিকার ভবা পাগলার স্মৃতি সংরক্ষনের দাবী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

অমর সাধক ও গীতিকার ভবা পাগলার স্মৃতি সংরক্ষনের দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৪৯ বার

রফিক ভূঁইয়া :
বাংলার এক মহা রত্নের জন্ম হয়েছিলো ঢাকা জেলার ধামরাই উপজেলার আনতা গ্রামে। নাম তার ভবা পাগলা। বাংলার লোক সাহিত্য ও গানে রয়েছে তাঁর কালজয়ী অবদান।বাংলার লোকসঙ্গীত রচনায় তাঁর অবদান অনন্য। ভাব ও বাউল সঙ্গীতে তিনি প্রবাদতুল্য মহাপুরুষ। তাঁ রচিত বাউল সঙ্গীত দেশ কাল অতিক্রম করে বিশ্বজুডে বাঙ্গালীরা প্রাণের সম্পদে পরিনত। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সংসার বিরাগী মহান সাধক। সাধু ভবা পাগলার সাধনার খ্যাতি অখন্ড বাংলার সীমানা ছেড়ে বিশ্ব পরিমন্ডলকেও আলোকিত করছে। তাঁর লেখা প্রায় লক্ষাধিক গান বাংলার লোকজ ঐতিহ্যের এক প্রত্ন সম্পদ।
অজাতশত্রু এই সাধুপুরুষকেও শুধুমাত্র ধর্মীয় কারনে পাকিস্তানী দু:শাসকদের রোষানলে পড়ে দেশান্তরী হতে হয়েছে।দেশান্তরী হয়ে পশ্চিম বাংলার বর্ধমান জেলায় নিজ আস্তানা প্রতিষ্ঠা করেন এবং সেখানেই দেহ ত্যাগ করেন।প্রতি বছর ফাল্গুন মাসে বর্ধমান ও ধামরাইয়ের আখডায় কয়েকদিন ব্যাপী ভবামেলার আয়োজন করেন ভবা পাগলা স্মৃতি রক্ষা কমিটি। এসব মেলায় দুই বাংলার ভবা ভক্ত ছাড়াও অসংখ্য গান পাগল মানুষের সমাগম হয়।
গত ১০ জানুয়ারী হযরত লাডুম শাহ চিশতি দরবার কমিটির সেক্রেটারী জেনারেল অনুজপ্রতিম মাওলানা এইচ এম এ হানিফের সুবাদে আমি ব্যক্তিগতভাবে এই মহান সাধকের আশ্রমে যাবার সুযোগ পেয়েছি। এই সফর আমার জীবনে একটি স্মরনীয় ঘটনা। আশ্রমে দিয়েই সাক্ষাত পেলাম সেবক ত্রিলোক বাবুর সাথে।চমৎকার ত্যাগী মানুষ। সাধুভক্ত সরল এই মানুষ থেকে ভবা পাগলা ও তার আশ্রম সম্পর্কে যা শুনলাম, এক কথায় বলতে গেলে বলতে হয়, দু:খজনক। চরম অবহেলা আর কতৃপক্ষীয় সুদৃস্টির অভাবে এই মহৎ সাধকের জন্মভিটা কালের অবক্ষয়ে ধ্বংসের শেষ সীমায় দাঁডিয়ে আছে। অথচ এই স্থাপনা নানা করনে আমাদের ইতিহাস ঐতিহ্যের গৌরবজনক একটি নিদর্শন।এটা হতে পারতো পর্যটকদের একটি তীর্থস্থান।কিন্তু যথাযথ কতৃপক্ষের সুদৃস্টির অভাব এই গৌরবময় যায়গাটা মানুষের অগোচরেই ধ্বংস হয়ে যাচ্ছে। ভবা পাগলার পৈত্রিক দেড় একর সম্পত্তির অনেকটাই এখন অবৈধ দখলদারের দখলে। সংস্কারের অভাবে শতবর্ষি দোতলা দালান ঘরটিও এখন জরাজীর্ন অবস্থায় ধ্বসে পড়ছে।অনতিবিলম্বে এই গুরুত্বপুর্ন স্থাপনাটি সংরক্ষনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে এগিয়ে আসতে হবে এর যথাযথ সংরক্ষনের জন্যে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net