1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুকের তাজারক্ত ঢেলে দেশ স্বাধীন হয়েছে তবে সত্যিকারে- আমরা সবে স্বাধীন হবো কবে!? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

বুকের তাজারক্ত ঢেলে দেশ স্বাধীন হয়েছে তবে সত্যিকারে- আমরা সবে স্বাধীন হবো কবে!?

মু. আশিকুল ইসলাম বিপ্লব।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩১৫ বার

বুকের তাজারক্ত ঢেলে দেশ স্বাধীন হয়েছে তবে
সত্যিকারে- আমরা সবে স্বাধীন হবো কবে!?
আর কতকাল চুপটি করে রবো বলো সবে
সত্যিকারে- বিজয়ের স্বাদ আমরা পাবো কবে!?

হে সিজনাল দেশপ্রেমিক!
কি উত্তর আছে-
তোমাদের ই কাছে!?

কথায় কথায় বলে বেড়াও দেশ প্রেমের ই বুলি
তাহলে কেন- দেশটা লুটে গড়ছো নিজের থলি!?
তোমরা না বলে বড্ড সৎ আর মুক্তিযুদ্ধের সৈনিক
তাহলে কেন- বিনদেশীদের পা চাটছো দৈনিক!?

হে চেতনার ডিলার!
কি উত্তর আছে-
তোমাদের ই কাছে!?

৭১রে তো আমাদের রক্ত পাকিস্তানীরা চুষিত
আজকে কেন- দেশের মানুষ হচ্ছে বলো শোষিত!?
৭১রে মানুষ কেন নিয়েছিল অস্ত্র হাতে তুলে
আজকে কি- তোমরা সবে ইতিহাস যাচ্ছো ভুলে!?

ও সিজনাল দেশপ্রেমিক!
কোনো উত্তর আছে-
তোমাদের ই কাছে!?

______________________________
কি উত্তর আছে || ১৬ই ডিসেম্বর “২০
মু. আশিকুল ইসলাম বিপ্লব।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net