1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার জাকির হোসেন খাঁন মহিউদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক

শরণখোলার জাকির হোসেন খাঁন মহিউদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয়ী নৌকার মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচন-২১ কে সামনে রেখে বিভিন্ন গ্রাম,ওয়ার্ড পর্যায়ের বাজারগুলোতে গনসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন।
২১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের ৫নং দক্ষিণ খোন্তাকাটা গ্রামে মীর সামসুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা সংলগ্ন এলাকায় প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ আঃ হামিদ ব্যাপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগেওে প্রচার সম্পাদক আঃ মালেক তালুকদারের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান গাজী, আঃ জলিল ব্যাপারী, মোঃ কামরেুল চাপরাশী, মোঃ স্বপণ চাপরাশী, রুহুল বেপারী, কৃষকলীগ নেতা সুলতান আহমেদ গাজী, যুবলীগ নেতা ইসমাইল হোসেন তালুকদার, মোঃ সরোয়ার তালুকদার, মোঃ আলী হোসন হাওলাদার, ছাত্রলীগ নেতা মোঃ রিয়াজ চাপরাশী, মোঃ মানিক তালুকদার।
এছাড়া একই দিন রাত ১০টার দিকে খান্তাকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ান্ডার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রয়াত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন স্মৃতি আট দলীয় নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খোলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বিশেষ অতিথি ছিলেন খান্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক তাইজুল ইসলাম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শরণখোলা উপজেলা কমান্ডের আহবায়ক বাদশা আলমগীর আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net