1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে আগাম নির্বাচনী হাওয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে আগাম নির্বাচনী হাওয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো এখন বেশ সরগরম। কে প্রার্থী হচ্ছেন, কার অবস্থান ভালো তা নিয়ে যেন যুক্তিতর্কের শেষ নেই।

যদিও এ উপজেলায় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে এখনো অনেক বাকি। তবুও আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ লোকজনের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।

সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও মেয়র প্রার্থীরাও থেমে নেই। বিজয় দিবস ও নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজ নিজ এলাকার লোকজনকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রার্থীতার জানান দিচ্ছেন। থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও।

তাছাড়া শীতকালীন বিভিন্ন খেলাধূলা, সামাজিক আচার-অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েও আগাম প্রার্থীতার আভাস দিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

উপজেলা সার্ভার স্টেশন সূত্র জানায়, আগামি বছরের মার্চ-এপ্রিলের দিকে এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০১৬ সনের ৪ জুন এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মেয়াদ শেষ হবে আগামি বছরের ৪ জুলাই।

অপরদিকে পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৬ সনের ৩১ অক্টোবর। সেমতে পৌরসভার নির্ধারিত মেয়াদ শেষ হবে আগামি বছরের ৩০ নভেম্বর।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী (১০ আগস্ট ২০২০) এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৭৫২। তন্মধ্যে পৌরসভার ভোটার সংখ্যা ২১ হাজার ৫৩০ জন।

উপজেলায় নারী ভোটার সংখ্যা ৯৭হাজার ৯৩১জন আর পুরুষ ভোটার সংখ্যা ৯৬হাজার ৮২১। এ উপজেলায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা কিছুটা বেশি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘কয়েকটি ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। পাকুন্দিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হতে এখনো অনেক সময় রয়েছে। তবে এখানে নির্বাচনী কোনো জটিলতা নেই। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। সেজন্য অফিসিয়াল কাজ এগিয়ে চলছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net