1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা পুরস্কার পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক পনির - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

স্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা পুরস্কার পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক পনির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬২ বার

সোনারগাঁ প্রতিনিধি : স্বনামধন্য এশিয়ান টিভিতে দক্ষতার সহিত কাজ করে সম্মাননা পুরস্কার পেলেন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি ও এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূইঁয়া। দক্ষতার সহিত সকলের চেয়ে বেশি সংবাদ সংগ্রহ করে তা এশিয়ান টিভিতে প্রচারিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে স্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে আজ শুক্রবার সকালে গুলশান এশিয়ান টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ৮ ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন ২০২০ এর এক অনুষ্ঠানে সেরা প্রতিবেদকের পুরস্কার হিসেবে এ সম্মাননা পুরস্কার তুলে দেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর রশিদ সিআইপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ডি এম ডি সাজ্জাদ রশিদ পারভেজ, জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসাইন ও অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলার প্রতিনিধি বৃন্দ।

এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন -অর রশিদ (সিআইপি) তার বক্তব্যে বলেন, সকল প্রতিনিধিরাই ভালো কাজ করেছেন। সকলের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো করেছেন তাদের মধ্যে আজ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে । আগামী দিনগুলোতে সকলে মিলে আরো ভালো কাজ করার জন্য এশিয়ান টিভির কর্মকর্তা সহ সকল প্রতিনিধিদের আহবান জানান তিনি।

এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূইয়া বলেন, আজ আমি যে সম্মাননা পুরস্কার পেলাম তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি।পাশাপাশি এ অর্জন আমার একার নয়। যাহারা আমাকে সাংবাদিক হওয়ার জন্য অনুপ্রেরনা জুগিয়েছেন ও যাহারা আমার এ কাজে সহায়তা করেছেন আমি মনে করি সকলেই এর অংশীদার। সামনের দিনগুলোতে আরো ভালো করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net