1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা, আটক- ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

চট্টগ্রামে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা, আটক- ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা চালিয়ে পাঁচ থেকে ছয় জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা।

জানা যায়, রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্রাতৃপ্রিতম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির উদ্যোগে বিশাল অনন্দ মিছিল বের করা হয়। এসময় পুলিশ এসে মিছিলে হামলা করে ও পাঁচ-ছয় জন নেতৃবৃন্দকে আটক করে এবং হামলায় মহানগর শাখা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক লিমনসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছে।

উল্লেখ্য দীর্ঘ ১১ বছর পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটি ঘোষণার পরের দিনই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও ১নং যুগ্ম আহ্বায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী এ আনন্দ মিছিল করেন।

এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা খালেদা-জিয়া,জিয়া-খালেদা,তারেক- রহমান শ্লোগানে মুখরিত করে তোলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবণের আশপাশের এলাকা।এসময় স্টেডিয়াম এলাকা থেকে আনন্দ মিশিল টি নাসিমন ভবণের ভিতরে এসে নতুন নেতৃত্বদের বক্তৃতার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে।

নতুন কমিটি ঘোষণার জন্য নব কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহানগর ছাত্রদলের একক দ্বায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সিনিয়র যুগ্ম মহাসচিব আমিনুর রহমান আমিনকে ধন্যবাদ জানান।

নতুন কমিটি গঠনে দ্বায়িত্ব প্রাপ্ত ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আজ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদল বাংলাদেশের বৃহৎ একটি ইউনিট। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক। তারপরও চেষ্টা করেছি ছোট একটি কমিটির মাঝে সকল পক্ষকে সমন্বয় করে একটা সফল কমিটি উপহার দেওয়ার। কমিটি কেমন হয়েছে সেটা আজ নতুন কমিটির মুভমেন্টের মধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, এই কমিটি গঠন করার সময় আমাকে সহযোগিতা করার জন্য ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্যদের কে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন নেতৃবৃন্দের সাথে সকল নেতা-কর্মীদের সহযোগিতার মন নিয়ে কাজ করার আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net