1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সাউথ বাংলা ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০ রাঙ্গাবালীতে খাস খাল বাঁধ দেয়ার পাঁয়তারা,খাল থেকে ট্রলার সরিয়ে দিতে এলাকায় মাইকিং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাটিরাঙ্গায় অস্ত্র ও নগদ অর্থ সহ ৪ ডাকাত গ্রেফতার 

বাগেরহাটে সাউথ বাংলা ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩২২ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর খানজাহান আলী (রহঃ) মাজার শাখার উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এই শাখার উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন করা হয়।
মাজার মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,ব্যাংকের পরিচালক শামীমা হোসেন,কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী আতিক,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর মানব সম্পদব বিভাগের প্রধান মিজানুর রহমান,খুলণা অঞ্চলের প্রধান এসএম ইকবাল মেহেদী, খানজাহান আলী (রহঃ) মাজার শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উজ্জল প্রমুখ।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য শতাধিক ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা পদ্ধতি ও সুযোগ সুবিধার কথা তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। পরে ব্যাংকের শাখার নিচে একটি এটিএম বুথের উদ্বোধন করেন অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net