1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন:পূনরায় মেয়র নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

সীতাকুণ্ডে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন:পূনরায় মেয়র নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ বার

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম দফায় পৌরসভা নির্বাচনে ইভিএম ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ককটেল বিস্ফোরণ ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। বিকালে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) জহিরুল ইসলাম সংবাদ সম্মলন করে নির্বাচন বর্জন করার ঘোষনা দিয়েছেন।
সরেজমিন বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা ভোট দেওয়ার দীর্ঘ লাইন দাাঁড়িয়ে আছে।
বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর সোয়া ১টার সময় ৭নং ওয়ার্ডের আলম শফি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন ভাংচুর কর। এসময় কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। সকালে পৌরসদরের ৫নং ওয়ার্ডের কলেজ কেন্দ্রের বাইরে অবস্থানরত বিএনপি প্রার্থীর সমর্থকদের ধাওয়া করেছে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরসহ তাঁর লোকজন। ৬নং ওয়ার্ডের হাই স্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটনি।
নতুন ভোটারদের উপস্থি ছিল চোখে পড়ার মত। ভোটাররা স্বতর্ফূত ভাবে ভোট দেন। প্রতিটি কেন্দ্রের ভিতর বাইরে ম্যাজিষ্ট্রট এর সাথে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবির উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।
সীতাকুণ্ডের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বুলবুল আহম্মদ বলেন, ইভিএম মেশিন ভাংচুর করা হয়েছে। ডাটা কার্ডটি অক্ষত থাকায় মেশিনের মধ্যে ডাটা সংরক্ষিত ছিল। দশ মিনিটের মধ্যে আরেকটি মেশিন দেওয়া হয়েছে।
এদিকে নৌকা ১০৭৯০ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আলহাজ্ব বদিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০৩০ ভোট।এছাড়া মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বুট অনিয়মের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এছাড়া নতুন দুই’জন কাউন্সিলর ছাড়া বাকি সবাই পুরাতন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন,
আনোয়ার ভুঁইয়া,বদিউল আলম জসিম,শামসুল আজাদ(বিএনপি),হারাধন চৌধুরী বাবু,শফিউল আলম মুরাদ,দিদারুল আলম এপোলো,ফজলে এলাহী পায়েল,মফিজুর রহমান,জুলফিকার আলী শামীম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net