1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর কাটাখালীতে আ.লীগ, পুঠিয়ায় বিএনপি’র প্রার্থী জয়ী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

রাজশাহীর কাটাখালীতে আ.লীগ, পুঠিয়ায় বিএনপি’র প্রার্থী জয়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৮৭ বার

মঈন উদ্দীন: রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার পবা ও পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনে জয়ী হওয়ার বিষয় নিশ্চিত করেছে। এদের মধ্যে কাটাখালীতে মেয়র পদে বিপুল ভোট পেয়েছেন পৌর আ.লীগের আহ্বায়ক আব্বাস আলী। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট। আর পুঠিয়ায় বিএনপির প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট।
পুঠিয়া পৌরসভা রিটার্নিও কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পুঠিয়ায় পৌরসভায় বিএনপির প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট পেয়ে ৭৬২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী বর্তমন মেয়র রবিউল ইসলাম পেয়েছেন ৫১৫৮ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন পেয়েছে ১১৭৪ ভোট।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, কাটাখালী পৌরসভায় ১৬ হাজার ১৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আব্বাস আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান পেয়েছেন ৮৫৬ ভোট। এছাড়াও বিএনপি প্রার্থী অধ্যাপক সিরাজুল হক ৭৩, স্বতন্ত্র প্রার্থী আবু সামা ৪৭ ও খোকনুজ্জামান মাসুদ ৭২ ভোট পেয়েছে।
পুঠিয়া ও কাটাখালী পৌরসভায় প্রথমবারের মতো ভোট হয়েছে ইভিএমে। সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কাটাখালী পৌরসভায় ভোটার ২৫ হাজার ও পুঠিয়া পৌরসভার ১৬ হাজার ৬৩৩ জন ভোটার ছিল। ভোটগ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net