1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শতধা‘র উদ্দ্যোগে দিনাজপুর শহরের ২টি মাদ্রাসার শতাধিক অসহায় এতিম শিশুর মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

শতধা‘র উদ্দ্যোগে দিনাজপুর শহরের ২টি মাদ্রাসার শতাধিক অসহায় এতিম শিশুর মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের ২টি ম্াদ্রাসার শতাধিক অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেছেন শতধা সমবায় সমিতি লি: দিনাজপুর নেতৃবৃন্দ।

গতকাল বিকেলে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি মাটির মসজিদ নুরজাহান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শতধা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মাদ্রাসার অসহায় শতাধিক এতিম শিশু ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে সকালে বালুবাড়িস্থ শেখ জাহাঙ্গীর কবরস্থান ও এতিমখানার অসহায় এতিম শিশুদের মাঝেও শীত নিবারনের লক্ষে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেন তারা।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের দিনাজপুরের সদস্য রুবেল সিকদার সাংবাদিকদের জানান, ১৯৮৪-৮৬ সালের স্কুল ও কলেজের বন্ধু ও বান্ধবীদের নিয়ে করোনাকালিন সময়ে জুম মির্টিং এর মাধ্যমে শতধা সমবায় সমিতি নামের এই সংগঠনটি সৃষ্টি হয়েছে ।

এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, নিজেদের প্রয়োজন মিটিয়ে কিছু অর্থ সমাজের ছিন্নমুল এতিম ও দুস্থ পরিবারকে সাবলম্বি করার কাজে ব্যয় করা। যেমন সেলাই মেশিন,অটো ভ্যান,ঘর তৈরী ও শীতবস্ত্র বিতরণ করা। এছাড়াও আগামীতে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্যে বৃত্তি প্রদান করাও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তিনি জানান, আমরা সকল বন্ধু-বান্ধবীরা এই শতধা প্লাটফরমে থেকেই নিজেদের এবং ছিন্নমুল অসহায় দরিদ্র মানুষের সমস্ত সমস্যার সমাধানে একসাথে কাজ করতে চাই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাউলিয়াপট্টি মাটির মসজিদ নুরজাহান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিউল আলম, সংগঠনের যুগ্ম সা: সম্পাদক মো: রফিক, কোষাধ্যক্ষ মীর আজাদ,সদস্য রুবেল সিকদার,মো: কামরুজ্জামান সুবহানী,মাহফুজুর রহমান ও সৈয়দ জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net