1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে গুণীজন সম্মাননা স্মারক প্রদান ও কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নরসিংদীতে গুণীজন সম্মাননা স্মারক প্রদান ও কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

নরসিংদী জেলা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব মরহুম আবুল হাসিম মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা স্মারক প্রদান,স্মৃতিচারণ ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া।
আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদের আয়োজনে আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় নরসিংদী ষ্টেশন রোডস্থ ঐক্য ন্যাপ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সহকারী মুক্তি যোদ্ধা কমান্ডার আরমান মিয়া, ঐক্য ন্যাপ নেতা চিত্তরঞ্জন সাহা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবদী পৌর সভার আগামী নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন (সাবেক কমিশনার) ও অধ্যক্ষ অনিল চন্দ্র সাহা।
আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদের সভাপতি আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে স্মৃতি চারণ করেন, বিশিষ্ট সাংবাদিক বাবু নিবারণ রায়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ বিশিষ্ট গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সাহিত্যে -সরকার আবুল কালাম,শিক্ষায়- প্রফেসর শহিদুল্লাহ বাহার, নারী শিক্ষায়-মরহুম জোবেদা খাতুন,সাংবাদিকতায়-প্রয়াত ঈশ্বর চন্দ্র সূত্র ধর ও মুক্তি যোদ্ধে-শহীদ মুরারী মোহন সাহা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুস্থ – হতদরিদ্র ২৫ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net