1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডারসহ গ্রেপ্তার ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডারসহ গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার

মঈন উদ্দীন: হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি) রাজশাহী ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি বিশেষ দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুইজন হলেন- হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও নব্য সদস্য ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)। ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আর নোমানের বাড়ি নোয়াখালির কোম্পানীগঞ্জ থানার মোশারফ মঞ্জিল গ্রামে। তার বাবার নাম আবদুল হালিম।
মঙ্গলবারসংবাদ সম্মেলন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার এই দুইজন কাশিমপুর কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার নির্দেশনায় সংগঠনকে পূনর্গঠনের কাজ করে যাচ্ছিলেন। আতিকুল্ললাহ হুজি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী। ইব্রাহিম খলিল ও নোমানের কাছে বিপুল পরিমাণ জিহাদী বই পাওয়া গেছে। এখান থেকে অনুমান করা যায়, সংগঠনকে শক্তিশালী করতে তারা কাজ করছিলেন। অটোরিকশায় যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে আরও চারজন ছিলেন। তারা পালিয়েছেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ আরও কমিশনার জানান, দুবাই থেকে আসা টাকায় হুজির সদস্যরা তাদের সংগঠনের কারাবন্দী সদস্যদের জামিন করার চেষ্টা করছেন। এদের ব্যাপারে পুলিশের গোয়েন্দা নজরদারি আছে। পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় আরএমপির একটি বিশেষ টিম খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ইব্রাহিম খলিল ও নোমানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net