1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাজী মনির উদ্দীন বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে হাজী মনির উদ্দীন বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৯৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‍“নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই স্লোগানে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দেগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব-২০২১। শনিবার (২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের সভাপতি কাজী মো: মহি উদ্দীন মুকুল এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর মো: জাফর আহমেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক মো: আবুল কাশেম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মো: মোবারক হোসেন বেপারী, ম্যানেজিং কমিটির সদস্য মো: হারুনুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ্ আলম, বিশিষ্ট সমাজসেবক মো: সেলিম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রীবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সামাজিক সংগঠন “মানবতার ডাক” এর পক্ষ থেকে ছাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। পরে স্থানীয় সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি ও তার সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তার সহ তার পরিবারের সকলের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। উল্লেখ্য, বছরের প্রথম দিনই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায় সেজন্য গত ৩১ ডিসেম্বর ২০২০ বই উৎসবের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net