1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৬৬৪ বার

নিজস্ব প্রতিবেদক :
বাঁশখালী উপজেলার পৌরসদরস্ত উত্তর জলদি ৪নং ওয়ার্ডের ছুম্মা পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রেজাউল করিম তালুকদার 60 নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল 1 জানুয়ারি শুক্রবার সকালে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার রেজাউল করিম তালুকদার এর পুত্র মিজানুল করীম তালুকদার প্রকাশ টিপু 999 এ ফোন দিলে খবর পেয়ে থানা পুলিশের এএসআই নজরুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবরুদ্ধ জখমীদের উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায় বাঁশখালী পৌরসভার উত্তর জলদি 4 নং ওয়ার্ডের ছুম্মার পাড়া এলাকার মৃত কালা মিয়া তালুকদারের পুত্র রেজাউল করিম তালুকদারকে বসতভিটার জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টা চালায় কতিপয় দুর্বৃত্তের দল। এ রেজাউল করিম তালুকদার বাধা প্রদান করিলে দুর্বৃত্তরা তাকে দা দিয়ে মাথায় ও সারা শরীরে উপর্যু্পরি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন বৃদ্ধ রেজাউল করিম তালুকদারকে দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। হামলার শিকার রেজাউল করিম তালুকদারের এর পুত্র মিজানুল করীম তালুকদার প্রকাশ টিপু বলেন আমাদের পৈত্রিক বসতভিটির জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালায় স্থানীয় সন্ত্রাসী বেলাল, খাদেম, চাঁদাবাজ ইব্রাহিম, ইসমাইল, ভূমিদস্যু শফিক, ফাহিম ও তাদের দলের অন্যান্য লোকজন। এতে আমার পিতা বাধা প্রদান করিলে তারা আমার পিতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমপ্রাপ্ত করে। হামলাকারী বেলাল ও ইব্রাহিম এর বিরুদ্ধে বাঁশখালী থানায় চাঁদাবাজি মামলা রয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ শফিউল কবির বলেন হামলার শিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net