1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খোদ বাঁশখালী থানার সামনেই ৪৬ লিটার চোলাই মদসহ আটক ২জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খোদ বাঁশখালী থানার সামনেই ৪৬ লিটার চোলাই মদসহ আটক ২জন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩০৮ বার

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৬ লিটার চোলাই মদ ও পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী থানা পুলিশের চৌকস এসআই নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স।

শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশখালী-পেকুয়া সংযোগ আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনাকালে খোদ বাঁশখালী থানার সামনে কালীবাড়ি মন্দিরের পাশে ৪৬ লিটার চোলাই মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশের এসআই (নি:) নাজমুল হক।

গ্রেফতারকৃতরা হলেন- লামা থানাধীন লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মু. সবুজ চৌধুরীর ছেলে মু. আব্দুল্লাহ্ (১৯) ও বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডি এলাকার অরুণ দাশের ছেলে রাজিব দাশ (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার সামনে কালীবাড়ি মন্দির এর পাশে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলের ড্রাইভার ও পিছনে যাত্রীর কাছে থাকা ২ টি কাপড়ের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মুড়ানো অবস্থায় ৪৬ লিটার চোলাই মদ ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চৌলাই মদ সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বাঁশখালীকে ইয়াবা ও মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net