1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৭৪ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার ২০২০সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীণদের বরণ উপলক্ষ্যে দোয়া মাহফিল মাদরাসা মঙ্গলবার ২৮জানুয়ারি প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম। উদ্বোধক ছিলেন মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক আহমদ রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান মেহমান ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান ও বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. আবু নোমান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আন-নূর মাদরাসার সভাপতি আলহাজ¦ আকবর আহমদ সওদাগর, ইসহাক ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল করিম, বিশিষ্ট শিক্ষানুরাগি রফিক উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে দাখিল পরীক্ষার্থী ও অধ্যয়নরতদের পক্ষে দশমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে দাখিল পরীক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তৃতায় শিক্ষার্থীদের যুগপযোগি ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net